
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্টে এস এ পরিবহনের কুরিয়ারের গাড়ি তল্লাশি করে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে টাস্কফোর্সের একটি দল। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে অবৈধ ভারতীয় পণ্যগুলো জব্দ করেন।
টাস্কফোর্সের অভিযানকালে এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুণ্ডসহ বিজিবি কর্মকর্তারা।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা, তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো অ্যান্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। এসব পণ্যের মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বৈধ-অবৈধ পথে আসা চোরাচালান পণ্য পরিবহনের প্রধান মাধ্যম বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত এস এ পরিবহন। প্রতি কেজি অবৈধ মালামাল পরিবহনে চোরাকারবারিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে থাকে এস এ পরিবহন। বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে তারা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজিবির তথ্যমতে, এর আগে গত ১৭ মে এস এ পরিবহনে বুকিং দেওয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্লাশি করে ৬১ লাখ টাকার ২০১ কেজি ওজনের চার বস্তা ভায়াগ্রা তৈরির পাউডার জব্দ করে। এ ছাড়া ২৫ জানুয়ারি আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের বেনাপোল হতে ছেড়ে আসা ট্রাক আটক করে ৮০ লাখ টাকা মূল্যের বৈধ কাগজপত্রবিহীন অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস, চকলেট, ওষুধ ও কসমেটিকস পণ্যসামগ্রী জব্দ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে