
বরগুনার বামনা উপজেলায় কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রাতের আঁধারে ফটকে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা একটি কাগজও তাতে লাগিয়ে রাখে। তবে পুলিশ বলছে, এই তালাবদ্ধ করার ঘটনা ওই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ কোন্দলেও হতে পারে।
আজ রোববার (১৬ নভেম্বর) সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বামনা উপজেলা সভাপতি হাসিবুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করেন। তিনি লেখেন ‘১৬ এবং ১৭ নভেম্বর ‘‘সর্বাত্মক শাটডাউন কর্মসূচি’’র সমর্থনে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।’
এর আগে অপর একটি পোস্টে হাসিবুর রহমান লেখেন, ‘১৬ এবং ১৭ নভেম্বর ‘‘সর্বাত্মক শাটডাউন কর্মসূচি’’র সমর্থনে বরগুনার বামনা সরকারি কলেজের গেট তালাবদ্ধ।’
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার রাতে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বামনা সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখে কে বা কারা। এর সঙ্গে ছাত্রলীগের যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে এসে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা স্কুলগেটে শিকল দেওয়া তালা মারা দেখতে পায়। সেখানে কাগজে লেখা ‘সর্বাত্মক শাটডাউন’ লেখাটি ছিল। পরে পুলিশকে খবর দিয়ে তালা ভেঙে ফেলা হয়েছে। তারপর নিয়মিত ক্লাস চলছে।
তবে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটির খবর শুনে দ্রুত ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি কারা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে দ্বন্দ্ব রয়েছে, ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, স্কুলেও দ্বন্দ্ব রয়েছে। এসব কারণে নিজেদের লোকেরাই তালা দিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে