
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার (১৪ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার মাসের ক্লাস ও পরীক্ষা বর্জনের পর গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় তাঁরা এই কর্মসূচির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থী রুমান আহমেদ অভিযোগ করেন, সরকার গঠিত কমিটির এই সুপারিশ বাস্তবায়নে কারিগরি অধিদপ্তর রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করছে। এর প্রতিবাদে গত দুদিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আজ থেকে কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তালা ঝুলিয়ে শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন।
অপর শিক্ষার্থী মোহাম্মদ জানান, তাঁরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইলেও বাস্তবসম্মত ও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে