
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেট থেকে প্রভাতফেরি শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে...

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জনতা ব্যাংক পিএলসি। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জনতা ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরা এক গর্বিত জাতি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে জীবনদানের অনন্য দৃষ্টান্ত বিশ্বে বিরল। একুশের চেতনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রগতির ধারায় আরও এগিয়ে নেওয়া হবে।’

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ডাকসুর অনেক পরিচিত মুখকেই দেখা যায়নি। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুরই অনেকে।