
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ’৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের ভাষা-সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু।
আজ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
রেজা-উন-নবী বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।’ তিনি আরও বলেন, ‘বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ছাত্র-জনতাকে পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় একইভাবে হত্যা করছে।’
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে