
গণভোটের জন্য তৎপর অন্তর্বর্তী সরকার, তবে দুষ্কৃতকারীদের দমনে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না।
‘তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে? নির্বাচন কমিশনের কাজে যদি অস্বচ্ছতা ও অনিয়ম থাকে, তাহলে তো নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে।’
আজ মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে দুষ্কৃতকারীদের হাতে র্যাব কর্মকর্তা নিহত প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘দুষ্কৃতকারীরা নানা জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের দমন করুন এবং অবৈধ অস্ত্র উদ্ধার করুন। সীতাকুণ্ডে দুষ্কৃতকারীদের হাতে র্যাবের অফিসার মারা গেলেন। প্রশাসন যদি সক্রিয় থাকত, তাহলে এই ঘটনা ঘটত না।’
রিজভী আরও বলেন, নানা কারণে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। এ দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। এখন মানুষ চায় নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এই নিশ্চয়তা নির্বাচন কমিশনকে দিতে হবে।
কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন কমিশন সবকিছু সামাল দিতে পারছে বলে মনে হচ্ছে না। নির্বাচন কমিশন যদি কোনো দিকে হেলে বা ঢলে পড়ে, তাহলে এ নির্বাচনও অতীতের মতো হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু ও শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুটি ক্যাম্পে ঢাকা থেকে বিভিন্ন বিভাগের ৪০ জন চিকিৎসক প্রায় পাঁচ হাজার সেবাপ্রত্যাশীকে পরামর্শ দেন। ক্যাম্পে সেবা নেওয়া মানুষের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে