
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী চক্রের বাধার কারণে ঢাকায় হাসপাতালে নেওয়ার আগেই জমশেদ আলী ঢালী (৭০) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে জমশেদ আলীর নাতি জোবায়ের হোসেন রোমান এ মামলা করেন। এ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুমন খানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
জমশেদ আলী শরীয়তপুর সদর উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগের লক্ষণ দেখে তাঁকে ঢাকায় হাসপাতালে নিতে বলেন শরীয়তপুর হাসপাতালের চিকিৎসকেরা। কিন্তু শরীয়তপুর থেকে ঢাকায় নেওয়ার পথে জমশেদ আলীকে বহনকারী অ্যাম্বুলেন্সটিকে দুই দফা আটকায় স্থানীয় অ্যাম্বুলেন্স ব্যবসায়ী চক্র।
প্রথমে এই চক্রের ১০-১২ জন সদস্য জেলা সদরের প্রেমতলা এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে প্রায় ৪০ মিনিট পর অ্যাম্বুলেন্সটি ছাড়া পায়। জাজিরা উপজেলার জামতলা এলাকায় আবারও অ্যাম্বুলেন্সটির পথ আটকানো হয়। এ সময় হান্নান, সুমন, সজীব, সুজনসহ চক্রটির কয়েকজন সদস্য রোগীবাহী অ্যাম্বুলেন্সচালককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয় দফায় প্রায় ৪৫ মিনিট পর স্থানীয়দের সহায়তায় অ্যাম্বুলেন্সটি ছাড়া পায়। শেষ পর্যন্ত বিকেল ৪টায় ঢাকায় হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যান জমশেদ আলী।
এ মৃত্যুর ঘটনায় করা মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিরা হলেন সদর উপজেলার কাচারিকান্দি এলাকার সুলতান খানের ছেলে সুমন খান (৩৮), চন্দ্রপুর এলাকার সজীব (২৮), চিকন্দী এলাকার হান্নান (২৫) এবং নড়িয়া উপজেলার পারভেজ (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মামলার প্রধান আসামি সুমন খানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এর আগে গত বছরের আগস্ট মাসে শরীয়তপুরের অ্যাম্বুলেন্স ব্যবসায়ী চক্রের বাধার মুখে পড়ে হাসপাতালে নেওয়ার আগেই এক নবজাতকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছিল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে