কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধে রুবেল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় আক্কাশ আলী ওরফে আকাশ নামের আরেক শ্রমিককে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নিহত রুবেল ইসলাম (২৮) নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে। আর আক্কাশ আলী (২৭) একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাতের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে রুবেল, আকাশসহ কয়েকজন শ্রমিক মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওনা টাকা নিয়ে রুবেল ও আকাশের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আকাশ লোহার তৈরি একটি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় সহকর্মী কামাল মিয়া বাইরে থেকে ঘরে প্রবেশের সময় আকাশকে দ্রুত বের হয়ে যেতে দেখেন। পরে ঘরে ঢুকে রুবেলকে গুরুতর আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে অন্য শ্রমিকদের সহায়তায় দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংসারের সচ্ছলতার আশায় দুই মাস আগে ছেলেকে মুরাদনগরে পাঠিয়েছিলেন। কৃষিকাজ করে কোনোভাবে পরিবার চালালেও একমাত্র ছেলেকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাতে গুঞ্জুর গ্রাম থেকে আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকা নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে