
কুমিল্লায় হারিয়ে যাওয়া এক বৃদ্ধাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে মুরাদনগর প্রশাসন। একমাত্র মেয়ের মৃত্যুশোকে মানসিক ভারসাম্য হারিয়ে মমতাজ বেগম (৬৫) নামে ওই বৃদ্ধা পার্শ্ববর্তী দাউদকান্দি থেকে মুরাদনগরে চলে এসেছিলেন।
মমতাজ বেগম দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের বীকতলা গ্রামের মৃত আয়াত আলীর স্ত্রী। জানা গেছে, সম্প্রতি তাঁর একমাত্র মেয়ে মারা গেছেন। এই শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। দাউদকান্দির নিজ বাড়ি থেকে কীভাবে তিনি মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় চলে এসেছেন, তা বলতে পারেননি তিনি।
গতকাল শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী ফেরদৌস আহমেদ বৃদ্ধাকে আলুথালুভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে মুরাদনগর থানায় পৌঁছে দেন। বিষয়টি জানার পর মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এগিয়ে আসেন। তিনি মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান এবং নিরাপত্তার জন্য একজন নারী গ্রাম পুলিশ নিয়োগ করেন। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধার সঙ্গে কথা বলে বলে তাঁর পরিচয় বের করেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খাঁন ও সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। মমতাজ বেগমের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সহায়তায় বৃদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ রোববার (১২ অক্টোবর) সকালে মুরাদনগর ইউএনওর কার্যালয়ে বৃদ্ধার পরিবারের সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মমতাজ বেগমকে তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মুরাদনগর ইউএনও মো. আবদুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করেছি, বৃদ্ধা মমতাজ বেগম যেন নিরাপদে তাঁর পরিবারের কাছে ফিরে যেতে পারেন। আজ তাঁর পরিবারের কাছে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ তবে বৃদ্ধা মমতাজ বেগম কীভাবে দাউদকান্দি থেকে মুরাদনগর পর্যন্ত এলেন তা জানা যায়নি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে