
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন। তিনি বলেন, ‘গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বারবার কারাবরণ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন, ৫ আগস্টের পরেও তাদের ওপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।’
সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাছির উদ্দীন বলেন, ‘পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী এখনো কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে শাসন করছেন।’
তিনি আরও বলেন, ‘নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবর শুনে তার মমতাময়ী মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্যও গভীর বেদনার।’
তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত ১৩ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘মুরাদনগরের জনগণ এই অন্যায়ের জবাব দেবে।’
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নাছির উদ্দীন নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে