মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
নিহত নিপার স্বজনেরা জানান, আজ রোববার সকালের দিকে সিজারিয়ান অপারেশনের জন্য নিপা ঘোষকে ডেলটা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর ওই হাসপাতালের চিকিৎসক (গাইনি সার্জন) সঞ্চিতা দস্তিদার তাঁর অপারেশন করেন এবং রোগীকে অ্যানেসথেসিয়া দেন মেডিকেল কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর রোগীর শারীরিক জটিলতা দেখা দেয়। এরপর তাঁকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে দুই চিকিৎসক সঞ্চিতা দস্তিদার ও আবু বক্কর সিদ্দিকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ডেলটা জেনারেল হাসপাতালে গেলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘নিপা ঘোষ নামের একজনকে আমাদের হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বরও ডেলটা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু ঘটে। সে ঘটনায় নবজাতকের বাবা লিখিত অভিযোগ করেছিলেন। পড়ে দুই পক্ষের দেন-দরবারের মাধ্যমে বিষয়টি সমাধান হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে