
মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত মাদক কারবারি লাবু মিয়াকে (৫৪) ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল সিংগাইরের ধল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত অভিযোগে চর উলাইল গ্রামের মো. লাবু মিয়াকে আটক করা হয়।
আটকের পর লাবু মিয়ার মেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তাঁর আত্মীয়স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় উপপরিদর্শক আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাঁদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এই ঘটনায় ডিবি ও থানা-পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে