
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণ করে হত্যার ঘটনায় নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরপর রাতেই অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নরসিংদীর মাধবদীতে জাহিদুল ইসলাম পলাশ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরপর তিনবার ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে এখন আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। সেখানে কিছু এলাকায় মাটিতে বড় ফাটল দেখা দিয়েছে। পুরো জেলায় এখনো আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।