ঢাকা অফিস থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর মাধবদীতে বিডিনিউজের সিনিয়র করেসপনডেন্ট ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাধবদী থানার কান্দাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান মাসুম। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ওবায়দুর মাসুম বলেন, ‘আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও (রোববার) রাত ৯টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক থেকে দুজন নেমে আমার পিঠে, বাহুতে, ডান পায়ে পেটায়। এর মধ্যে একজন গালিগালাজ করে। বলে... খুব বড় সাংবাদিক হইছে। পরে তারা বাইক ঘুরিয়ে ঢাকার দিকে চলে যায়।’
তিনি বলেন, ‘আমার সঙ্গে মোবাইল, ল্যাপটপ ছিল, এসবের কিছুই তারা নেয়নি। যে কারণে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টাও মনে হচ্ছে না। পেশাগত কোনো কারণে হয়তো এমনটা হতে পারে। এ ছাড়া কোনো কারণ খুঁজে পাচ্ছি না। খবর পেয়ে স্বজন ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে থানায় অভিযোগ করব।’
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু হাসনাত মো. সায়েম বলেন, ‘সাংবাদিক মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি শঙ্কামুক্ত।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে