নরসিংদীতে তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনে হওয়া ছিদ্র মেরামত শেষে ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নরসিংদী ও মাধবদী শহরে আবাসিক ও বাণিজ্যিক লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
এর আগে গতকাল সোমবার রাত সোয়া ১২টা থেকে নরসিংদী শহর ও মাধবদীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। তাতে দুর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা।
তিতাস কর্তৃপক্ষ ও গ্রাহকেরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পৌর এলাকার রাইনাদী মহল্লায় পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইনে ছিদ্র হয়ে পড়ে। তাতে রাত সোয়া ১২ থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও নরসিংদী পৌর শহরসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এ কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়। পাশাপাশি আবাসিক গ্রাহকেরা রান্না করতে না পারায় সাহরি খেতে দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের নরসিংদীর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মাধবদীতে পৌরসভার ড্রেন নির্মাণকাজের সময় অসাবধানতাবশত ভেক্যুর আঘাতে তিতাসের প্রধান সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর লাইন সংস্কার করে আজ দুপুর সোয়া ১টার দিকে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে