
নেত্রকোনার মদনে সরকারি খাদ্যগুদামে হিসাবের বাইরে অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল পাওয়া গেছে। সুযোগ বুঝে এসব চাল পাচার করা হতো বলে মনে করছেন কর্মকর্তারা। এ ঘটনায় গুদাম সিলগালা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সেলিমুল আজম এ তথ্য জানান।

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে আটক করেছে র্যাব।

নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামে এক নার্সকে নির্যাতনের একপর্যায়ে হাত-পায়ের রগ কেটে দেন তাঁর স্বামী। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।