
এসএসসি পরীক্ষার ফরম ফিলআপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার মাঘান উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। অভিযুক্তরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন ও সহকারী শিক্ষক আব্দুল গণি।
গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী ওই দুই শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাঘান উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৯ হাজার টাকা করে নেয় স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রতিবাদ করায় জুমন মিয়া নামের এক অভিভাবকে লাঞ্ছিত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গণি। এ ঘটনায় গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন ওই অভিভাবক।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা একাডেমি সুপারভাইজার বিদ্যালয়ে গিয়ে সরেজমিন বিষয়টির খোঁজ নিলে কয়েকজন শিক্ষার্থীর টাকা ফেরত দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গতকাল সোমবার বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলার একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে মাঘান উচ্চবিদ্যালয়ে গিয়েছিলাম। ঘটনার সত্যতা মিলেছে। আদায়কৃত অতিরিক্ত অর্থ ছাত্রদের ফেরত দেওয়া হয়েছে।’
ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, ‘লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানে একাডেমিক সুপারভাইজারকে পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে