নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঞ্জু মিয়া ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, মঞ্জু মিয়ার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী শান্ত মিয়া বিরোধ চলছে। এ নিয়ে রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মঞ্জু মিয়া লাঠির আঘাতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, মঞ্জু মিয়া মারা গেছেন।
মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে তর্কাতর্কি চলছিল। এ সময় প্রতিবেশী আমীর হোসেনসহ তাঁর পক্ষের লোকজন আমার বাবার ওপর আক্রমণ করে। আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে