নেত্রকোনার মদনে হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিদারুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামরা পাঁচ বোন ও দুই ভাই। ভাইদের মধ্যে দিদারুল বড়। চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে সংসার করছিলেন দিদারুল। হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। পাঁচ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়িতেই বসাবাস করছিলেন। গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। সকালে ফেকনি গ্রামের হাওরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ব্যক্তির চাচাতো ভাই মোবারক হোসেন বলেন, ‘দিদারুল অনেক দিন আগে মানসিক ভারসাম্য হারিয়েছে। পাঁচ মাস ধরে উল্টাপাল্টা আচরণ বেশি করছিল। বেশির ভাগ সময় বাড়িতেই থাকত। কিন্তু শনিবার বিকেলে কোথায় চলে যায়, কেউ বলতে পারেনি। আজ সকালে খবর পেয়ে থানায় এসে তার মরদেহ পেয়েছি। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, ‘খবর পেয়ে হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন জানিয়েছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তাদের মতামত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে