দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিলেটে বিএনপির ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জোটের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতার প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও বিজ্ঞপ্তিতে দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের কথা বলা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম বলেন, ‘আমি জানি না, আমাকে কেন বহিষ্কার করা হয়েছে। আমার দোষটা তো জানানো উচিত। গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই আমি কারও পক্ষে-বিপক্ষে কাজ করছি না। উল্টো জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছি। এটি ষড়যন্ত্র করে করা হয়েছে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। জোটের প্রার্থীর সঙ্গে না থাকা একটা বিষয়। তবে মূল অভিযোগ, সংগঠনের নির্দেশনা অমান্য করা।’
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশীদ মামুনের (চাকসু মামুন) পক্ষে কাজ করছিলেন। বিষয়টি নিয়ে এখন জকিগঞ্জ-কানাইঘাটে তোলপাড় চলছে।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে সমঝোতার ভিত্তিতে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে