
আগামীকাল শনিবার পয়লা ফাল্গুন। প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে গজাবে নতুন পাতা, আসবে ফুলের মুকুল। কোকিলের সুমধুর ডাকের সঙ্গে বাতাসে ভেসে বেড়াবে মিষ্টি ফুলের ঘ্রাণ।

শীতের দাপট কমে উষ্ণতায় ফিরেছে প্রকৃতি। গাছের ডালে ডালে উঁকি দিচ্ছে নতুন কোমল পাতা। শিমুল-পলাশ-অশোকে রঙিন হয়ে উঠেছে পথের বাঁক, জন-প্রান্তর। প্রকৃতির নবজাগরণে জাগে হৃদয়ের আবেগ।

বাণিজ্য মেলা সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে সবচেয়ে বড় বার্ষিক উৎসব এখন অমর একুশে বইমেলা। এই মেলার মধ্যেই প্রতিবছর আসে পয়লা ফাল্গুনের বসন্ত উৎসব আর ভালোবাসার দিন ভ্যালেনটাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আগে এই দুই উৎসব হতো ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আলাদা দিনে। বাংলা একাডেমির হাতে পড়ে এখন উৎসব দুটি

কোকিলের কুহুতান শোনা যাচ্ছে ক’দিন ধরেই। গাছে গাছে শুকনো পাতা ঝরে নতুন কুঁড়িও উঁকি দিতে শুরু করেছে। এ সবই জানান দিচ্ছিল বসন্ত আসছে। আর আজ বর্ষপঞ্জির পাতাও উল্টে গেল। শীতের জীর্ণতা-শুষ্কতার পর প্রকৃতিকে নতুন রূপে সাজাতে এসেছে ফাগুন।