
বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।

খুলনার পাইকগাছায় রাশিদা বেগম নামের এক নারীকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার কাশিমনগর গ্রামের এনামুল গাজীর স্ত্রী। এ ঘটনায় দেবর মফিজুল ইসলাম গাজী ওরফে মইদুলকে (৩৮) আটক করেছে পুলিশ।

খুলনার পাইকগাছায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কাশিমনগর গ্রামে নিজ বাড়ির উঠানে লিচুগাছে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।

খুলনার পাইকগাছা উপজেলায় নিখোঁজের চার দিন পর দীনেশ দাস (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার কাটিপাড়া এলাকায় কপোতাক্ষ নদের খেরসা সেতুর কাছে দীনেশের লাশ পাওয়া যায়। দীনেশ দাস পুরাইকাটি গ্রামের গৌর দাসের ছেলে। তিনি গত বুধবার বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো