
বিরামহীন বৃষ্টিতে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপশহরের জেলেপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে সড়কের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে দেখা গেছে, তালা জেলেপাড়া থেকে তালা ব্রিজ মোড় পর্যন্ত সড়কটি খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে টানা বৃষ্টিতে সড়ক পরিণত হয়েছে কর্দমাক্ত খালে। খুলনা থেকে পাইকগাছা ও কয়রার দিকে যাতায়াতের একমাত্র প্রবেশপথ এই সড়কে যানবাহন গর্তে আটকে যাচ্ছে। দুর্ঘটনাও ঘটছে বারবার। পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মণ্ডল বলেন, ‘আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত ছয়টি স্থানে রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা কিছু জায়গায় নিজেরা ইট-বালু ফেলে চলাচল সহজ করার চেষ্টা করছি।’
পথচারী সৈয়দ বাচ্চু বলেন, ‘ঠিকাদার আর সড়ক বিভাগের অবহেলায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক ও মোটরসাইকেলচালকেরাও ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পরপর একটি করে গাড়ি চলাচল করে। দিনে প্রায় ১২০টি গাড়ি ও ৭০টি ঢাকা রুটের পরিবহন এ সড়ক ব্যবহার করে। সড়কের দুরবস্থার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ‘বিষয়টি বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে, দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।’
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, ‘ভেঙে যাওয়া সড়কের মেরামতকাজ শুরু হয়েছে। খুব শিগগিরই চলাচলের উপযোগী হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে