জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯৩ পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধারায় পরীক্ষা বাতিলসহ এক থেকে তিন বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞার দেওয়া হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে অভিযুক্ত ৯৩ পরীক্ষার্থীর উত্তরপত্র, কৈফিয়তপত্র, অভিযুক্তদের লিখিত জবাব এবং নকলের আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিধি অনুযায়ী শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ পরীক্ষার্থীকে ‘গ’ ধারায় এবং ৫১ পরীক্ষার্থীকে ‘ঘ’ ধারায় শাস্তি দেওয়া হয়েছে, যার আওতায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৪ পরীক্ষার্থীকে ‘ঙ’ ধারায় এবং ৭ পরীক্ষার্থীকে ‘ছ’ ধারায় শাস্তি দেওয়া হয়েছে, যেখানে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আরও একটি ক্ষেত্রে ১ জন পরীক্ষার্থীকে ‘ঢ’ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। এ ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরপর তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ওই পরীক্ষার্থী।
এ ছাড়া বিবিধ আলোচনায় ২০২৪ সালের বিএসইডি পরীক্ষার একটি ঘটনাও পর্যালোচনা করা হয়। ২০২৫ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিষয় কোড ৮১০ (পত্র কোড ১০০১) পরীক্ষায় অভিযুক্ত এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও নকলের আলামত পরীক্ষা করে তাঁকে ‘ঘ’ ধারায় শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তাঁর ওই বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে