
কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার রাতে সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন
বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক।
আটক যুবকেরা হলেন নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীরচর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে আটক দুই যুবক উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানকার স্থানীয় লোকজন ও বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন।
খবর পেয়ে আটক যুবকদের পরিবারের সদস্যরা বিজিবি চৌদ্দঘড়ি কোম্পানি ক্যাম্পের সহায়তা চান। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, ‘দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি। ভারতের বিএসএফ তিস্তাপাড়া কোম্পানির ৬৮ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সোমবার (আজ) বিকেলে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে