প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার (এসপি) রিফাতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযানমালিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেন। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে দেশ-বিদেশের পর্যটকেরা আবার সুন্দরবনে প্রবেশ করতে পারছেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া গত রোববার নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় ৩০টি ট্যুরিস্ট বোটের ওপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযানমালিকেরা গত সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেয়। ফলে বন্ধ হয়ে যায় সুন্দরবনে পর্যটনবাহী তিন শতাধিক ট্যুরিস্ট বোটসহ লঞ্চ ও ট্রলার। এর ফলে দুই দিন ধরে দূরদূরান্ত থেকে আসা দেশি-বিদেশি পর্যটকেরা সুন্দরবনে যেতে না পেরে ফিরে যান।
এর আগে গতকাল দুপুরে নৌপরিবহন অধিদপ্তরের হয়রানির প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন নৌযানমালিকেরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে নৌযানমালিকদের সঙ্গে গতকাল রাতে আলোচনায় বসেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মোংলা জালিবোট মালিক সমিতির সভাপতি হোসাইন মোহাম্মদ দুলাল বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, পূর্ব নোটিশ ছাড়া অভিযান ও কোনো ধরনের হয়রানি করবে না নৌপরিবহন অধিদপ্তর। এমন আশ্বাসে গতকাল রাত থেকে আমরা নৌযান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’
সুন্দরবনের করমজল কুমির প্রজনন ও পর্যটনকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সোমবার ভোর থেকেই সুন্দরবনে কোনো নৌযান ও পর্যটক আসছিল না। গতকাল রাতে নৌযানমালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় আজ সকাল থেকে আবার দেশি-বিদেশি পর্যটক ভিড় জমাতে শুরু করেছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে