
বরিশালে শনিবার রাতে শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে বরিশাল জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, ভাঙচুর করা বাসের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
হঠাৎ এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। কিছু মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের দ্বিগুণ বা তারও বেশি ভাড়া গুনতে হচ্ছে।
‘হাফ ভাড়া’ দেওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসের শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০ থেকে ৩০টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওই ঘটনার জেরে রোববার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকেরা প্রায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে গাড়ি চলাচল বন্ধ রাখেন।
বরিশাল নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখব। আমাদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্ধশত শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার নিশ্চয়তা দেওয়ার পরই কেবল গাড়ি চলাচল শুরু হবে।’
হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা চরম বিপাকে পড়েছে। বিকল্প যানবাহনে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে