
বাড়তি প্রবেশ ফি স্থগিতের আশ্বাসের পর চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কাটছে। টানা দুই দিনের ধর্মঘটের পর আজ রোববার দুপুরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে চালক ও মালিকদের একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে কর্মসূচিতে এখনো অটল রয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলারচালক-মালিকেরা।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকে বন্দরে যানবাহন প্রবেশের জন্য আমাদের আগের যে ৫৭ টাকা ফি ধার্য ছিল, সে অনুযায়ী আপাতত যানবাহনগুলো থেকে ফি আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ফি নির্ধারণ না করা পর্যন্ত এভাবে চলবে। বৈঠকের পর আমরা যাঁরা ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিক আছি, তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আমাদের ট্রাক, কাভার্ড ভ্যানগুলো এখন বন্দর ঢুকছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।’
অন্যদিকে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ‘আমরা এখনো কর্মসূচি প্রত্যাহার করিনি। আমাদের কোনো প্রাইম মুভার ও ট্রেইলার চলাচল করছে না। আমরা আমাদের সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানাব।’
এর আগে গতকাল শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনারে মালামাল পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার, ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চালানো বন্ধ রাখেন মালিক-শ্রমিকেরা; যা আজ দুপুরেও অব্যাহত ছিল। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় এমন কর্মসূচি পালন করা হয়।
এতে বন্দরে কোনো ধরনের ভারী যানবাহন প্রবেশ করেনি এবং বের হয়নি। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ৬ হাজারের অধিক ভারী যানবাহন প্রবেশ করে। তবে শনিবার থেকে এই আন্দোলনের জেরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ দুপুর ১২টার পর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করে পরিবহন সংগঠনগুলো।
এদিকে এমন অচলাবস্থায় বন্দরে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টগুলোও আজ বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এতে বন্দরের পণ্য শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় সামগ্রিকভাবে প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে