
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ডিএমপি বলেছে, অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
শপথের সূচি ও নিয়ন্ত্রিত এলাকা
ডিএমপি জানায়, আগামীকাল সকালে জাতীয় সংসদ ভবনের ভেতরে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল লোকসমাগম হতে পারে। এর ফলে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত রাখা হবে।
বিকল্প যাতায়াতের রুটসমূহ
ট্রাফিক বিভাগ সাময়িক যানজট এড়াতে কয়েকটি বিকল্প রুটের নির্দেশনা দিয়েছে।
মিরপুর রোড থেকে ফার্মগেট—মিরপুর রোড থেকে উত্তর দিক দিয়ে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহনগুলো প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেট—এই রুটের যানবাহনগুলো আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে একই রুট ব্যবহার করবে।
আসাদগেট থেকে ফার্মগেট—আসাদগেট থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর) হয়ে প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচল করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি—এই রুটের যানবাহনগুলো খেজুরবাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র-প্রতিরক্ষা গ্যাপ-আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য পরামর্শ
শপথ অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার জন্য চালকদের অনুরোধ করা হয়েছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে নেওয়া হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহনগুলো শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে যেতে পারবে।
ডিএমপি নির্ধারিত সময়ের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে