
ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের প্রধান কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনা দায়ী বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শন করেছেন তিনি। সরাইল-বিশ্বরোড মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘যানজটের মূল কারণ ট্রাফিক শৃঙ্খলার অভাব। আমার মনে হয়েছে, ট্রাফিক শৃঙ্খলা থাকলে কোনো অসুবিধা হতো না।’ তিনি জানান, ঢাকায় গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ ব্যাপারে আলাপ করবেন তিনি।
আজ বুধবার দুপুরে বেহাল ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। প্রায় তিন ঘণ্টা যানজটে আটকার পর মোটরসাইকেলে চড়ে পরিদর্শনস্থলে আসেন উপদেষ্টা। যানজট নিরসনে সরাইল-বিশ্বরোড মোড়ে উড়ালসেতু করার পরিকল্পনার কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘হাইওয়ে পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। আগে সড়কে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমরা রাস্তায় ডিভাইডার স্থাপন করব।’ বর্ষার কথা বিবেচনা করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত অংশ ঢালাই করে দেওয়ার নির্দেশ দেন তিনি।
দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ১২ কিলোমিটার অংশ। প্রতিনিয়ত যানজটে নাকাল যাত্রীরা। আজ সড়ক পরিদর্শন করতে এসে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন উপদেষ্টা ফাওজুল।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে