মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায় লোহার রডের আঘাতে আহত নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এর আগে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর খাঁ মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার মন্নান খাঁর ছেলে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার একটি মার্কেটে নৈশপ্রহরীর কাজ করতেন জাহাঙ্গীর খাঁ। প্রতিদিনের মতো ২৯ জানুয়ারি রাতে জাহাঙ্গীর তাঁর দায়িত্ব পালন করছিলেন। এ সময় একই এলাকার ইউসুফ আকন বেশ কজন যুবককে নিয়ে ওই মার্কেটের ভেতর প্রবেশ করেন। পরে তাঁরা নৈশপ্রহরী জাহাঙ্গীরের রুমের ভেতর যান। সেখানে তাঁরা জুয়া খেলা শুরু করেন। এতে বাধা দেন নৈশপ্রহরী। পরে ক্ষিপ্ত হয়ে তাঁরা জাহাঙ্গীরের ওপর হামলা চালান। লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করেন। এ সময় জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দ্রুত তাঁরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে জাহাঙ্গীর মারা যান। শনিবার বিকেলে মরদেহ নিয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে হামলায় এক নৈশপ্রহরী মারা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে