
পাবনার সাঁথিয়ায় মিয়াপুর গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষতি হয়নি। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক সুমি খাতুন জানান, দুর্বৃত্তরা রাতে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইন বোর্ড ছাড়া অন্য কোনো কিছুর ক্ষতি হয়নি এবং গ্রাহকদের মধ্যে কোনো আতঙ্ক নেই।
জানা যায়, রোববার গভীর রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর শাখায় দুর্বৃত্তরা ব্যাংকের সাইনবোর্ডে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সাইনবোর্ডের একটি অংশ পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কে বা কারা প্রথমে সাইনবোর্ডে তেলজাতীয় কিছু ঢালছে। পরে তাতে আগুন লাগিয়ে দেয়।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আগুন দেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৬ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে