চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি পোলট্রি খামারের দুই হাজারের বেশি মুরগির বাচ্চা মারা গেছে।
আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া গ্রামের আলাউদ্দিন পোলট্রি খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ খামারের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে লোকজন ছুটে আসেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় খামারের ভেতরের প্রায় ২ হাজার ৩০০টি মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারমালিক আলাউদ্দিন জানান, প্রায় চার হাজার বর্গফুটের খামারটিতে ছয় দিন আগে ২ হাজার ৩০০ মুরগির বাচ্চা তুলেছিলেন। আজ দুপুরে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো খামার পুড়ে ছাই হয়ে যায়। এতে খামারের সব মুরগির বাচ্চা ও কাঠামো মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর আমরা কিছুটা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতেও সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ জানান, আলাউদ্দিন পোলট্রি খামারে আগুনে ২ হাজার ৩০০টি মুরগির বাচ্চা পুড়ে গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে