
নাটোরে লিচু ও আম আহরণের সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ১৭ মে থেকে জেলায় উৎপাদিত মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে। এ ছাড়া ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে গাছ থেকে ১৪টি জাতের আম আহরণ করতে পারবেন জেলার চাষি ও ব্যবসায়ীরা।

আমাদের দেশে ধানের চাহিদার একটা বড় অংশ পূরণ করে থাকেন হাওরের কৃষক। কিন্তু প্রতিবছর আগাম বন্যা, শ্রমিক সংকটের কারণে কৃষকের মুখের হাসি ফিকে হয়ে যায়। অনেক ক্ষেত্রেই হাওরের কৃষকের জন্য কৃষি মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে হাওরের কৃষকের...

একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।