
হঠাৎ ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত ছয় দিনে ৩৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ জুলাই থেকে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মরিচ আমদানি শুরু হয়। এরই মধ্যে ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ৮৩৮ টন কাঁচা মরিচ দেশের বাজারে প্রবেশ করেছে।
এখন রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পাইকারি বাজারে তা আরও কম, ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। যেখানে মাত্র কয়েক দিন আগেই এই দাম উঠেছিল ২৫০ থেকে ৩০০ টাকায়।
টানা বৃষ্টিতে মাঠঘাট ডুবে যাওয়ায় স্থানীয়ভাবে মরিচের সরবরাহ ব্যাহত হয়। ব্যবসায়ীরা জানান, এতে হঠাৎ করেই বাজারে ঘাটতি দেখা দেয়, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে এখন প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি হওয়ায় দাম কমে আসছে। আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম আর বাড়ার আশঙ্কা নেই।
রাজধানীর সেগুনবাগিচা বাজারে গতকাল খুচরায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি। গত সপ্তাহের শুরুতেও কাঁচা মরিচের দাম ছিল ১০০-১২০ টাকা কেজির মধ্যে। সেগুনবাগিচা বাজারের সবজি বিক্রেতা মো. মিন্টু বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ করে পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচের দাম উঠেছিল ১ হাজার ২০০ টাকা। এতে খুচরাতে দাম বেড়ে ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়। তবে এখন কমে এসেছে। আমদানির মরিচ বাজারে আসতে থাকায় দাম আর বাড়ার আশঙ্কা নেই।
হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর হিলি দিয়ে তিনটি ট্রাকে ৩১ টন ৮৩ কেজি মরিচ আমদানি হয়েছিল। এরপর ৭ মাস ২৬ দিন বন্ধ থাকার পর এবার আমদানি ফের শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপপরিচালক (আমদানি) মো. আশরাফুল আলম বলেন, ‘সাধারণত বর্ষাকালে বেশি বৃষ্টি হলে মরিচের জমি নষ্ট হয়ে যায়। এতে দাম বাড়ে। তাই আমরা আগাম প্রস্তুতি হিসেবে ৯ জুলাই থেকে আমদানির অনুমোদন প্রক্রিয়া শুরু করেছি। বাজারে দাম বেড়ে যাওয়ার পর আমদানি শুরু হয়। এতে দামও কমে আসে।’
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর কাঁচা মরিচের চাহিদা প্রায় ১৫ লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদিত হয় সাড়ে ১৪ লাখ টনের বেশি। বর্ষাকালে ঘাটতি মেটাতে আমদানির ওপর নির্ভর করতে হয়। দেশব্যাপী মরিচ চাষ হলেও সবচেয়ে বেশি উৎপাদন হয় বগুড়ায়।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছর একই সময়ে কাঁচা মরিচের দাম ছিল ১৬০ থেকে ২৪০ টাকা কেজি। তবে আগস্টে তা একপর্যায়ে ১ হাজার টাকা ছাড়িয়ে যায়। এবার সেই আশঙ্কা নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, মরিচের দাম এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। টানা বৃষ্টির কারণে অনেক মরিচখেত ডুবে গাছ নষ্ট হয়েছে। এতে দাম বেড়েছিল। এখন যেটুকু বাড়তি রয়েছে বর্ষাকাল হিসেবে এটুকু স্বাভাবিক। গত বছর ফেনীসহ বিভিন্ন জেলায় ব্যাপক বন্যা হওয়ায় দাম অনেক বেড়েছিল। এবার তেমনটা হয়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত আমদানির অনুমোদন অব্যাহত থাকবে। ফলে দাম আরও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩২ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে