
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানিসহ পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হচ্ছে। আজ বুধবার (২৮ মে) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাঁচ দেশে আম রপ্তানি উদ্বোধন করেছেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে আম রপ্তানি করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, বিদেশে বাংলাদেশের আমের বিপুল চাহিদা রয়েছে। তাই আমের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আম চাষিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেওয়া হবে। স্বল্প মূল্যে হর্টিকালচার সেন্টার হতে কৃষকেরা উন্নত জাতের আমের চারা পাবেন।
প্রণোদনার মাধ্যমে হর্টিকালচার সেন্টারে আমের চারা উৎপাদন বাড়াতে নির্দেশ দেন উপদেষ্টা।
কৃষকদের স্বার্থ রক্ষা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবারই কথা বলার জায়গা আছে, কিন্তু কৃষক ভাইদের কথা বলার কোনো জায়গা নেই। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায়।
দেশে কৃষি জমির পরিমাণ কমলেও গবেষণা প্রতিষ্ঠানের কাজের কারণে বিভিন্ন ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আম চাষের ক্ষেত্রেও বিদ্যমান বাগানে কীভাবে ফলন বাড়ানো যায় সে প্রযুক্তি ও জাত উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জোর দিতে হবে।
অনুষ্ঠানে আম চাষি ও রপ্তানিকারকেরা বাগানে আমের ব্যাগিং-প্যাকিং, পরিবহন ও প্রণোদনাসহ বিভিন্ন সমস্যার কথা জানালে উপদেষ্টা বিষয়গুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজকে পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হয়েছে। এর আগে গত ১৫ মে থেকে ২১ দেশে ১৬৫ টন আম রপ্তানি করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত গোপালভোগ ও হিমসাগর আম রপ্তানি হয়েছে বলে জানান তিনি।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে