
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাবেক পুলিশ সদস্য মো. খলিলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে মো. রিফাত বিন রিমন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত রিমনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. সৌরভ (২৫), মো. সাইফুল ইসলাম (২০) ও ছগীর আলম (৪৫)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় রিমন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন এবং তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পায়ে লাগে।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালে পাঠানো হয়।
আহত রিমন জানান, রাতের বেলা তাঁর মা ঘরের ভেতরে শব্দ শুনে চিৎকার দিলে তিনি এগিয়ে যান। তখন তিনি ঘরের মধ্যে কয়েকজন ডাকাতকে দেখতে পান। তিনি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ঘর থেকে বেরিয়ে যায়। পরে বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
এদিকে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দল ঘর থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ডাকাতির ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে