
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজারে আয়োজিত বিএনপির গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।
আসিফ আকবর বলেন, ‘প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ, আমি আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারা দিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং জসিম উদ্দিন জসিম ভাইকে বিজয়ী করবেন। আমি আবারও আপনাদের এলাকায় আসব এবং দেশজুড়ে ধানের শীষের জন্য ভোট চাইব।’
বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম বলেন, ‘দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আমার নির্বাচনী এলাকায় এসে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন, এটি আমাদের জন্য অনুপ্রেরণার। সাধারণ ভোটারদের মধ্যে তাঁর উপস্থিতিতে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি হয়েছে।’
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমানত খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিকুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে