
চলচ্চিত্র অভিনেতা ওমর সানীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গত মাসে সানীর একটি মন্তব্যের পাল্টায় তাঁকে তিনি ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো মানুষ’ আখ্যা দিয়েছেন। একটি টেলিভিশন পডকাস্টে আসিফের এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ওমর সানী ও আসিফের দ্বন্দ্বের শুরু গত নভেম্বরে। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দেন সংগীতশিল্পী আসিফ আকবর। যোগ দিয়েই ফুটবল নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আসিফের সমালোচনা করেন অভিনেতা ওমর সানী। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সব দোষ চেয়ারের’।
প্রায় এক মাস পর ওমর সানীর সমালোচনার জবাব দিলেন আসিফ আকবর। পডকাস্টে ওমর সানীকে ‘নারীশাসিত পুরুষ’ আখ্যা দিয়ে আসিফ বলেন, তিনি ‘সংসারটাই ঠিকমতো’ করতে পারছেন না।
ওমর সানীর সমালোচনা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘উনি (ওমর সানী) আসলে সহজ-সরল মানুষ তো। চাপটাপ বিক্রি করে, ভাবছে এমন কিছু বললে বাফুফে তার চাপটাপ কিনতে পারে। নিজেই সংসার ঠিকভাবে করতে পারছে না। উনি একজন নারীশাসিত পুরুষ।’
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘এই ফেসবুকটা হচ্ছে উনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি নন। উনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। উনারে সমালোচনা করো, গালি দাও, কোনো বিকার নেই। এ রকম একটা ক্লীবলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু আমি ওমর সানী ভাইকে ভালোবাসি।’
আসিফের এমন মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে পলাশ নামে একজ লিখেছেন, ‘প্রিয় শিল্পী অহংকার পতনের মূল, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।’ অনেক আসিফকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেছেন। আফরোজা আমিন লিখেছেন, ‘আপনি আমার প্রিয় শিল্পী। তাই আশা করি, কোনো প্রকার দ্বন্দ্বে আপনি জড়াবেন না। এতে নিজের ইমেজ নষ্ট হয়।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে