ওয়াই-ফাই এখন বহুল ব্যবহৃত প্রযুক্তি। গতিশীল ওয়াই-ফাই গ্রাহককে দেয় সন্তুষ্টি। কিন্তু ওয়াই-ফাইয়ের ইন্টারনেট গতি দুর্বল হলে কিংবা রাউটার ঠিকঠাক কাজ না করলে গ্রাহক দুশ্চিন্তায় পড়ে যান। তবে চিন্তার কিছু নেই। বিশেষ কিছু পদ্ধতি মেনে চললে ওয়াই-ফাইয়ের ইন্টারনেট সংযোগটি শক্তিশালী করা যায়।
অনেক সময় যেকোনো অপারেটিং সিস্টেমের ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ওয়াই-ফাই রাউটারটি ঠিকমতো সংযোগ স্থাপন করতে পারে না বা মাঝেমধ্যে ছেড়ে দেয়। সে ক্ষেত্রে পিএলআইএসটি জাতীয় ফাইলগুলো ডিলিট করলে সমাধান পাওয়া যাবে।
কর্ডলেস ফোনের কানেকশন, মাইক্রোওয়েভ কিংবা ব্লুটুথের জন্য অনেক সময় ওয়াই-ফাই রাউটার সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে না। এ ক্ষেত্রে ডাবল রাউটার ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে যাবে।
ওয়াই-ফাই রাউটারটিকে বাড়ির একটি মাঝামাঝি স্থানে রাখুন, যাতে করে বাড়ির সর্বত্রই সহজে ইন্টারনেট সংযোগ সমানভাবে পায়।
ওয়াই-ফাই ব্যবহার করলে যেকোনো ভালো মানের রাউটার ব্যবহার করুন। সেটি হতে পারে ডাবল অ্যান্টেনা বা মাল্টি অ্যান্টেনা। রাউটারটি ২.৪ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ এবং ৮০২.১১ এসি কিংবা ৮০২.১১ এন স্ট্যান্ডার্ডের কি না, তা দেখে নেওয়া ভালো।
আপনি বাড়ির এমন একটি অংশে রয়েছেন, যেখান থেকে রাউটার অনেকটাই নিচে রয়েছে। এ ক্ষেত্রে রাউটারের ২.৪ গিগাহার্জের চ্যানেল ব্যবহার করুন।
যে ওয়াই-ফাই রাউটার ব্যবহার করবেন সেটিও একটি ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে কার্য সম্পাদন করে থাকে। তাই সময়ে সময়ে রাউটারের ড্রাইভার সফটওয়্যার আপডেটে নজর দিতে হবে। আপডেটের ব্যাপারে জানতে রাউটারের কম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখুন।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে