
যুক্তরাষ্ট্রের তিনটি পরমাণু গবেষণাগার হ্যাকিংয়ের উদ্দেশ্যে রাশিয়ার হ্যাকাররা সাইবার আক্রমণ করেছে বলে জানা গেছে। ‘কোল্ড রিভার’ নামে একটি হ্যাকার দল পাসওয়ার্ড পাওয়ার হ্যাকের উদ্দেশ্যে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ব্রুকহেভেন, আর্গোন এবং লরেন্স লিভারমোর জাতীয় গবেষণাগারের বিজ্ঞানীদের লক্ষ্য করে ‘ফিশিং’ আক্রমণ করে।
ফিশিংয়ের মাধ্যমে মূলত কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের হুবহু ভুয়া লগইন পেজ বানিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হয়। ব্যবহারকারীরা ওই ভুয়া ওয়েবসাইটে লগইন করলেই পাসওয়ার্ড হাতিয়ে নিতে সক্ষম হয় হ্যাকার।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এই আক্রমণগুলো আগস্ট এবং সেপ্টেম্বরে সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঠিক যখন জাতিসংঘের বিশেষজ্ঞরা রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। যাতে এই অঞ্চলে ভারী গোলাবর্ষণের পরে সম্ভাব্য বিপর্যয় রোধ করতে সহায়তা করা যায়। তবে ফিশিং প্রচেষ্টা সফল হয়েছে কি না বা হ্যাকাররা ঠিক কেন ল্যাবের সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তা এখনো স্পষ্ট নয়।
সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউডস্ট্রাইকের গোয়েন্দা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মেয়ার্স রয়টার্সকে বলেন, ‘কোল্ড রিভার দলটি ক্রেমলিনের তথ্য কার্যক্রমকে সরাসরি সমর্থন করে।’
গত বছর যুক্তরাজ্যের বিদেশবিষয়ক গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর সাবেক প্রধানের ই-মেইল ফাঁস করেছিল কোল্ড রিভার। ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধে তদন্তকারী বেসরকারি সংস্থাগুলোকেও হ্যাকার দলটি টার্গেট করেছে বলে জানা গেছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে