ঢাকা: টোকিও অলিম্পিকে না থাকার ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এই সপ্তাহের ইতালিয়ান ওপেনে খেলবেন নারী টেনিসের এই তারকা। সেরেনার না খেলায় রং হারাতে পারে টোকিও অলিম্পিকের নারীদের টেনিস।
করোনায় এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক হতে যাচ্ছে এই বছর। করোনা পিছু ছাড়েনি এখনো। মহামারির প্রাদুর্ভাব না কমায় অলিম্পিক থেকে নাম গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন সেরেনা, ‘সত্যি কথা বলতে করোনার ব্যাপারটা খুব ভাবাচ্ছে। টোকিও অলিম্পিকে খেলার ব্যাপারে এখনো সে অর্থে কিছু ভাবিনি।’
করোনার কঠিন সময়ে মেয়ে অলিম্পিয়াকে ছেড়ে লম্বা সময় বাইরে থাকা কঠিন সেরেনার জন্য। টোকিও অলিম্পিকে না থাকার পেছনে এটাকেই বড় করে দেখছেন তিনি, ‘ওকে ছাড়া একদিনও বাইরে থাকার কল্পনা করতে পারি না। অলিম্পিয়াকে ছাড়া যেহেতু একদিনও কোথাও থাকিনি। টোকিও অলিম্পিকে আমার থাকা না থাকার উত্তরটাও তাহলে বুঝতে পারছেন!’
টোকিও অলিম্পিকে না খেললেও সেরেনার ভাবনায় আছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে একবার ঝালিয়ে নিতে চেয়েছেন। ইতালিয়ান ওপেন সেই সুযোগ করে দিয়েছে। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে থাকা সেরেনা বলেছেন, ‘মাঝে অনেক দিন খেলিনি। পুরোপুরি নতুনভাবে শুরু করতে হচ্ছে। কয়েকটা ভালো ম্যাচ খেলতে চাই। এর পর তো ফ্রেঞ্চ ওপেন আছেই। গ্র্যান্ড স্লামে খেলতে আমি উন্মুখ আছি।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে