চোটের সঙ্গে লড়ছিলেন অনেক দিন হলো। অবশেষে টেনিসকে বিদায়ই জানিয়ে দিলেন রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার এ মাসের লেভার কাপ খেলেই বিদায় জানাবেন টেনিসকে। আজ আনুষ্ঠানিকভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা।
২০২১ উইম্বলডনের পর থেকে আর টেনিস খেলছেন না ফেদেরার। এই সময়ে তৃতীয়বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে। শরীর আর সমর্থন না করায় অবশেষে থামতেই হচ্ছে ফেডেক্সকে। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে ফেদেরার লিখেছেন, ‘গত কিছুদিনে আমার শরীর আমাকে পরিষ্কার বার্তা দিয়েছে। গত ২৪ বছরে ১৫০০ ম্যাচের বেশি খেলেছি। এখন আমাকে স্বীকার করতেই হচ্ছে প্রতিযোগিতামূলক ক্যারিয়ারটা শেষ করতে হচ্ছে। টেনিস খেলাকে বলব, তোমাকে অনেক ভালোবাসি, কখনোই তোমাকে ছেড়ে যাব না।’
বিদায়ী বার্তায় ফেদেরার তাঁর পরিবার, বন্ধু, কোচ, প্রতিদ্বন্দ্বী, পৃষ্ঠপোষক, ভক্ত-সমর্থক—সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফেদেরার। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক। ২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর টেনিসকে শিল্পে রূপ দিয়ে জিতেছেন ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন, ৮ উইম্বলডন আর ৫টি ইউএস ওপেন। গ্র্যান্ড স্লাম জেতার দিক দিয়ে তাঁর ওপরে আছে শুধু রাফায়েল নাদাল (২২) আর নোভাক ুজোকোভিচ (২১)।
ফেদেরের এই বিদায়ে একটি বড় অধ্যায়ই শেষ হতে চলেছে টেনিসের ইতিহাসে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে