বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে