
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনাল
ভারত-নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সরাসরি
টি স্পোর্টস ও নাগরিক টিভি
ফুটবল খেলা সরাসরি
মেয়েদের এশিয়ান কাপ
অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়া
বিকেল ৪টা
সরাসরি
টি স্পোর্টস
এফএ কাপ
ফুলহাম-সাউদাম্পটন
সন্ধ্যা ৬টা
সরাসরি
পোর্ট ভেল-সান্ডারল্যান্ড
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সরাসরি সনি লিভ
লিডস-নরউইচ সিটি
রাত ১০টা ৩০ মিনিট
সরাসরি
সনি টেন ২

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান নারী ফুটবল প্রতিযোগিতা চলাকালে ইরানের নারী ফুটবল দলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দলের পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার পর বাকি সদস্যদের দেশে ফেরার প্রস্তুতির সময় এক খেলোয়াড়কে জোর করে বাসে তোলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার পর মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার কেলিস এনধোলোভু। এবার তাঁর খেলা হচ্ছে না শেষ ওয়ানডেও। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণার পরই আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ছয় নতুন ক্রিকেটার নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, প্রথম ওয়ানডেতেই তিন ক্রিকেটারের অভিষেক হচ্ছে।
৩ ঘণ্টা আগে