অলিম্পিকের বিশ্বমঞ্চে তীব্র প্রতিদ্বন্দ্বিতাও ছাপিয়ে গেছে দুই বন্ধুর নিখাদ বন্ধুত্বের কাছে। পরশু টোকিও অলিম্পিকের হাই জাম্প ইভেন্টে সোনা ভাগাভাগি করে নিয়েছেন দুই বন্ধু ঈসা বারশিম ও জিয়ানমারকো তামবেরি। আর তাতেই এবারের অলিম্পিকে নতুন এক ইতিহাস রচিত হয়েছে। যা ১১৩ বছরের অলিম্পিকের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
কাতারের তামবেরি ও ইতালির বারশিম কাল হাই জাম্পের ফাইনালে সোনা জেতার লড়াইয়ে নেমেছিলেন। দু'জনেই সমান ২.৩৭ মিটার লাফান। পরে ২.৩৯ মিটার লাফ দিতে গিয়ে দুজনেই তিনবার ব্যর্থ হন। তবে ফাউল করেননি দুজনের একজনও। যখন কোনোভাবেই দুজনকে আলাদা করা যাচ্ছিল না তখন অলিম্পিকের এক কর্মকর্তা এসে তাদের অফ জাম্পের প্রস্তাব দেন।
সেই কর্মকর্তাকে বারশিম জিজ্ঞেস করেন, ‘আমরা দুজন কি দুটি সোনার পদক পেতে পারি না?’ শেষ পর্যন্ত বারশিমের চাওয়াই পূর্ণ হয়েছে। ২.৩৭ মিটার উঁচুতে লাফিয়ে সোনা পদক ভাগাভাগি করে নিয়েছেন তামবেরি-বারশিম। এই ইভেন্টে রুপা পাননি কেউই। ব্রোঞ্জ জিতেছেন নেদাসেকাও মাক্সিম।
যুগ্মভাবে সোনা জেতা বারশিমের সঙ্গে তামবেরির বন্ধুত্ব বেশ পুরোনো। একই প্রতিযোগিতায় অংশ নেওয়ায় দুজন দুজনকে আগে থেকেই চিনতেন। পদক ভাগাভাগির পর তামবেরি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না এমন কিছু ঘটেছে। বন্ধুর সঙ্গে সোনা পদক ভাগাভাগি করে নেওয়ার এই অনুভূতি সত্যিই অন্যরকম।’ আরেক বন্ধু বারশিম বলেছেন, ‘নিজের পারফরম্যান্সের কারণে আমি এই সোনার পদক দাবি করতেই পারি। তামবেরিও একই দাবি করতে পারে। সেও আমার মতো কাজ করেছে। এটাই আসলে স্পোর্টস।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে