অলিম্পিকে নতুন গতিদানব ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের রেখে যাওয়া সাম্রাজ্যের দখল নিয়েছেন তিনি। পাশাপাশি প্রথম ইতালিয়ান হিসেবে ১০০ মিটারে অলিম্পিক সোনা জিতলেন জ্যাকবস।
দৌড় শেষ করতে জ্যাকব সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। এই ইভেন্টে রূপা জিতেছেন ফ্রেদ কের্লি। তাঁর সময় লেগেছে ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। অলিম্পিক ফাইনালে পদক জেতা তিনজনেরই এটি ছিল ব্যক্তিগত সেরা সময়।
২০১৮ সাল পর্যন্ত জ্যাকবস অবশ্য ছিলেন লং-জাম্প খেলোয়াড়। এরপর স্প্রিন্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসেও নিজের নামটাও খোদাই করে নিলেন তিনি।
অলিম্পিকে বরাবরই আকর্ষণের কেন্দ্রে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। আগের তিন অলিম্পিক আসরে এই ইভেন্টে দাপট দেখিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি উসাইন বোল্ট।
বোল্টের অবসরের পর থেকেই আলোচনায় ছিল নতুন গতিদানব কে হচ্ছেন–তা নিয়ে। জ্যামাইকা থেকে সেই রাজ্য এখন ইতালির দখলে গেল। এরপরও একটি জায়গায় এখনো বোল্টের সাম্রাজ্য অক্ষত আছে। এই দৌড়ে সময়ের দিক থেকে কেউই এখনো বোল্টকে পেছনে ফেলতে পারেননি। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট রেস শেষ করেছিলেন রেকর্ড ৯.৫৮ সেকেন্ডে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে