
প্রায় শতকোটি টাকায় চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ। এই বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের ছাউনি নির্মাণের কাজ আটকে আছে ইউক্রেন যুদ্ধের কারণে!
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বেই। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে দিনকে দিন। দাম বেড়েছে রডেরও। আর রডের দাম বাড়ায় অর্ধেক আগানোর পর আটকে গেছে ছাউনি নির্মাণের। বাড়ছে সংস্কার ব্যয়। ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও সংস্কারকাজ শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাহিদ আহসান রাসেল। সংস্কারকাজের ধীরগতির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, ‘রডের দাম এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর কারণে কাজের গতিটা হয়তো একটু কমে গেছে। আশা করি এই মাসের মধ্যে দামটা হয়তো ঠিক হবে। তাহলে হয়তো কাজের গতিটা তখন আবারও বাড়বে। অ্যাথলেটিকস টার্ফ এরই মধ্যে দেশে চলে এসেছে কিন্তু আমরা সেটা বসাতে পারছি না ছাউনি নির্মাণ না হওয়ায়। মাঠের কাজ প্রায় শেষ হয়ে গেছে। চেয়ারসহ অন্যান্য জিনিসপত্রের ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। ফ্লাডলাইটটা বসানো যাচ্ছে না, কারণ ছাউনি নির্মাণ না হওয়া পর্যন্ত আলো আসবে কি না, সেটা পরীক্ষার ব্যাপার আছে। তাই দরপত্রের প্রক্রিয়াটা আমরা একটু ধীরগতিতে করছি।’
জাতীয় স্টেডিয়ামের দোতলা পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য ইলেকট্রনিকস দোকান। পণ্য আনা-নেওয়ার কাজে আসা যানবাহনের কারণে স্টেডিয়াম চত্বরে তৈরি হয় যানজট। ভবিষ্যতে স্টেডিয়াম ব্যবসায়ীদের জন্য আলাদা টাওয়ার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের মানহীন অ্যাস্ট্রো টার্ফে স্বাধীনতা ও ফেডারেশন কাপের আয়োজন করে সমালোচনার মুখে পড়েছিল বাফুফে। পুরোনো টার্ফ সরিয়ে নতুন করে টার্ফ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেছেন, ‘কমলাপুর স্টেডিয়ামের টার্ফের টেম্পারামেন্ট শেষ হয়ে গেছে। আমরা এখানে নতুন করে টার্ফ বসানোর পরিকল্পনা করেছি। কারণ, এখানে খেলতে গেলেই খেলোয়াড়েরা চোটে পড়ছে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে