
ঢাকা থেকে টোকিও—এক দেশের দুই দলের দুই বিপরীত চিত্র। গতকাল মিরপুরে বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টি হারের পর হাততালি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই দিনে অস্ট্রেলিয়ার রাগবি দল অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফিজির কাছে ১৯-০ গোলে হেরে হোটেল ভাঙচুর করেছে।
ক্রিকেটে হারের পরও খেলার চেতনাকে কাল মিরপুরে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন মিচেল মার্শ-মিচেল স্টার্করা। অন্য দিকে অলিম্পিকের রাগবি দল কাল অলিম্পিক ভিলেজের হোটেল রুম ছেড়ে যাওয়ার পর সামনে এসেছে হোটেলে মাতাল অবস্থায় তাণ্ডব চালানোর বিষয়টি। রাগবি দলের সঙ্গে যোগ দেন রোয়িং দলের সদস্যরাও।
হোটেল ভাঙচুরের পাশাপাশি রাগবির খেলোয়াড়েরা বমিও করেছেন হোটেল রুমের বাথরুমে। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের সমন্বয়ক ইয়ান চেস্টারম্যান বলেছেন, ‘কিছু তরুণ খেলোয়াড় ভুল করেছে। তারা এমন অবস্থায় হোটেল রুম ছেড়ে চলে গেছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
ঘটনাটি সামনে আসার পর খেলোয়াড়েরা অবশ্য বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে তাৎক্ষণিকভাবে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের সমন্বয়ক ইয়ান চেস্টারম্যান।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে