চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে